মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম: কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার এখন ৯৬৮ টাকা
কলকাতায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
কলকাতা, ৭ জুন: সাধারণ মানুষের উপর ফের বাড়ল মূল্যবৃদ্ধির চাপ। শনিবার থেকে গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ২৯ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দরে কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৬৮ টাকা, যা আগে ছিল ৯৩৯ টাকা।
এছাড়া ৫ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩৫৮.৫০ টাকা এবং ১০ কেজির সিলিন্ডারের দাম ৬৯১.৫০ টাকা। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দামও ৫৩.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩,২৫৫.৫০ টাকায়।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে LPG সরবরাহে সমস্যার কারণে আমদানি ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments
Post a Comment