ভয়াবহ আগুনে ভস্মীভূত প্রায় ৪ হাজার ইভিএম, নাশকতার আশঙ্কায় তদন্ত ।
কলকাতার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়ে ছাই হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে ব্যবহৃত এই ইভিএমগুলি ভবনের বিভিন্ন তলায় সংরক্ষিত ছিল এবং সেগুলি রাজ্যের ১০টি নির্বাচনী কেন্দ্রের জন্য বরাদ্দ ছিল।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, আগুন লাগার ধরন স্বাভাবিক বলে মনে হচ্ছে না। বিশেষ করে কয়েকটি মাঝের তলা অক্ষত রেখে ওপরের তলাগুলিতে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তকারীদের ভাবাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ এফআইআর দায়ের করেছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
Comments
Post a Comment