কামারহাটিতে মদন মিত্রের গাড়িতে হামলা

কামারহাটিতে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ, উত্তেজনা এলাকায়

কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠল। দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। অভিযোগ, সেখানে কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ও ডিম ছোড়ে। যদিও হামলার সময় গাড়িতে ছিলেন না মদন মিত্র, তবে গাড়ির চালককে মারধরের অভিযোগও ওঠে।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মদন মিত্রের দাবি, স্থানীয় বাসিন্দারা তাঁকে জানিয়েছিলেন যে গেরুয়া পোশাক পরা ১০০-১৫০ জন যুবক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে এলাকায় ঘোরাফেরা করছিল এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Comments

Popular posts from this blog

তোলাবাজির অভিযোগে FIR, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ঘিরে নতুন বিতর্ক

কলকাতায় ব্রাজিল! ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জল্পনা তুঙ্গে

অভিষেককে ঘিরে বিমানবন্দরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ