রাজ্য তথ্য কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি, আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত আবেদন
শিরোনাম:
রাজ্য তথ্য কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি, আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত আবেদন
সংবাদ:
রাজ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত তথ্য কমিশনার পদের জন্য আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাপ্ত আবেদন থেকে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকা থেকে কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগের অনুমোদন দেবেন রাজ্যপাল।
Comments
Post a Comment