সংবিধানের বার্তা নিয়ে রাহুলের জন্মদিন পালনে প্রদেশ কংগ্রেস ।

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার সেন্ট স্টিফেনস স্কুলে এক বিশেষ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ভারতের সংবিধানের কপি তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।


কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক অধিকার ও কর্তব্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুভঙ্কর সরকার বলেন, ভারতের সংবিধান দেশের গণতন্ত্রের ভিত্তি। ছাত্র-ছাত্রীদের মধ্যে সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকরাও রাহুল গান্ধীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য ও গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকার প্রশংসা করেন। জন্মদিন উপলক্ষে সংবিধান বিতরণের এই কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যেও উৎসাহের সৃষ্টি করে।


প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হবে।


Comments

Popular posts from this blog

তোলাবাজির অভিযোগে FIR, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ঘিরে নতুন বিতর্ক

কলকাতায় ব্রাজিল! ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জল্পনা তুঙ্গে

অভিষেককে ঘিরে বিমানবন্দরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ