আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে প্রধানমন্ত্রীর যোগাভ্যাস
আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে প্রধানমন্ত্রীর যোগাভ্যাস, সুস্থ ও সচেতন জীবনের বার্তা
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ সারা বিশ্বে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষে দেশের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় কলকাতার রেড রোডে। অনুষ্ঠানে অংশ নিয়ে যোগাসন করেন প্রধানমন্ত্রী Narendra Modi।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১ জুন বিশ্বের অন্যতম বৃহত্তম উৎসবের দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর মতে, যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানবজীবনের চেতনার বিকাশ ঘটায় এবং মানুষকে নিজের অন্তর্গত শক্তির সঙ্গে সংযুক্ত করে। যোগাভ্যাস মানুষকে জীবনের ভারসাম্য বজায় রাখতে শেখায় এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যোগ কোনও নির্দিষ্ট বয়স বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের প্রতিটি পর্যায়ে সুস্থ ও সক্রিয় থাকতে যোগাভ্যাস অত্যন্ত কার্যকর। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবস আজ সমগ্র দেশকে একসূত্রে বেঁধেছে এবং যোগের মাধ্যমে ভারত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এক নতুন বন্ধনের সেতু তৈরি করেছে। তিনি সকলকে যোগকে শুধুমাত্র একটি দিবসের কর্মসূচি হিসেবে না দেখে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী Prataprao Jadhav এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে শনিবার রাতে গঙ্গা বক্ষে বর্ণাঢ্য লেজার শো ও ড্রোন শোর আয়োজন করা হয়। আলোকসজ্জা ও প্রযুক্তির মেলবন্ধনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দিবসকে ঘিরে এই আয়োজন সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
Comments
Post a Comment