কালিয়াচকে আবু হাশেন খান চৌধুরী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
কালিয়াচক-১ ব্লকের জালালপুর অঞ্চল কমিটির উদ্যোগে এবং পিটু দার সহযোগিতায় প্রয়াত জননেতা ও সকলের শ্রদ্ধেয় আবু হাশেন খান চৌধুরী (ডালু বাবু)-র স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ Isha Khan Choudhury। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্মরণসভার মঞ্চ থেকে বক্তব্য রাখেন Sayem Choudhury। তিনি তাঁর বক্তব্যে আবু হাশেন খান চৌধুরীর রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং মালদার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর আদর্শ ও কর্মধারা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Comments
Post a Comment